তাহমিনা এতটাই রাগী!
তাহমিনা এতটাই রাগী তা আগে কখনো জানতাম না।সেদিন জানতে পারলাম যখন শুনছি আমার কাজিন মিতুর আপুর বাচ্চাটা ভয়ে তার কাছে পড়তে চায় না।তাহমিনা পড়ালেখার পাশাপাশি ঘরে টিউশনি করে। তাহমিনা খুব মেধাবী বেশ সুন্দরীও বটে। আমরা ৩ জন বন্ধু প্রায় সময় তাকে বাজে কথা বলতাম।মুখে যা আসতো তাই বলতাম।তবে তাহমিনা কখনো কোনো কথার উত্তর দিতো না।মাথা নিচু করে স্কুলে যেতো আবার মাথা নিচু করে নিজের বাড়িতে চলে যেতো।এত নোংরা কথা বলতাম তারপরেও বিরক্ত হয়ে রাগ দেখাতো না।অথচ সে মেয়েটার ভয়ে আমার কাজিন এর বাচ্চা পড়তে তার বাড়িতে পর্যন্ত যায় না! . আমি অনেক চিন্তা করে আবিষ্কার করতে পারি নাই ও কেনো আমাদের কথার জবাব দেয় না। ও কি কানে কম শুনে না নাকি?বেশ একটা অদ্ভুত মেয়ে মনে হয়।না আমাদের ভয় করে তাহমিনা? . কিছুদিন পরে একদিন বিকেলবেলায় আমার মা আমার আদরের ছোটবোন রিমু'কে বলতেছে- _রিমু আজকে থেকে দূরে কোথাও খেলার জন্য যাইবি না।ঘরে ঘরে থাকবি কেমন! আমার আদরের ছোটবোন রিমু কান্না জড়িত কণ্ঠে বলে- _আচ্ছা মা ঠিক আছে,আর যাবো না! . মায়ের কথা শুনে খুব একটা অদ্ভুত হলাম আর ভাবলাম-মা এমন করে কেন রিমুকে বলতেছে কেন?সকালে স্কুলে যাও...