অদ্ভুত এক বিষণ্ণতায় ভুগছে
নীলা। আমার স্ত্রী। পাঁচ মাসের প্রেগন্যান্ট। বেশ কিছুদিন থেকে অদ্ভুত এক বিষণ্ণতায় ভুগছে। সব কিছুতে তার একটা অনাগ্রহ, নিঃস্পৃহ ও উদাসীনতা ভাব। কোন আনন্দই ওকে স্পর্শ করে না। সারাদিন কেবলি হা-হুতাশ। বেঁচে থাকাটাই নাকি অযথা। কোন কিছু বললেই প্রায়শ উত্তর দেয়-'এত কিছু করে লাভ কী, মরেই তো যাব একদিন।' খেতে বসে যদি বলি, 'কী রান্না করেছ এসব? রান্নাটা একটু ভাল করে করতে শিখ।' নীলার জবাব- 'কি হবে এতকিছু শিখে, একদিন তো মরেই যাব।' আলমারি ভর্তি শাড়ি, সালোয়ার- কামিজ । কিন্তু সস্তা জামাটাই পরে থাকবে। বিশেষ কোন দিন কিংবা বাড়িতে কোন মেহমান আসলেও যদি বলি, কি ফালতু জামা পরেছ, পাল্টে ভাল একটা জামা পর । নীলার জবাব, 'কি হবে এত ভাল জামা পরে, মরেই তো যাব একদিন।' প্রায় ওর এসব কথা শুনতে শুনতে আমার বিরক্তি ধরে গেছে। সব মানুষই তো একদিন মারা যাবে। তাই বলে সবকিছুতে এমন বিষণ্ণতা থাকবে কেন! শুধু বিষণ্ণতা না বিষণ্ণতার সাথে ও আরো এমন কিছু আচরণ করে যা আমাকে খুব পীড়া দেয়। রাতে ঘুমাতে গিয়ে যদি আদর করে ওকে কাছে টানি অমনি ও ভীষণ রেগে যায়। 'বলেছি না আমার গায়ে হাত দিবেনা। ওসব আদ...