আমি এতেই সন্তুষ্ট হয়ে গেছি
"আমার মেয়েকে বিয়ে করতে হলে কাবিন তিন লাখ দিতে হবে। আর স্বর্ণের গহনা সব মানে কানের দুল , গলায় নেকলেস , হাতের চুড়ি সব দিতে হবে। অন্যথায় আমার মেয়ে তোমাকে দিবো না। " ইফতির মা আমাকে মোবাইলে কল দিয়ে বললো। আমি জবাবে বললাম, "আন্টি এত টাকা আমি কোথায় পাবো? আমি চাকুরী করি কোন রকম পঁচিশ-ত্রিশ হাজার টাকার। আর আমি আমার সাধ্য অনুযায়ীই কাবিন দিবো তাই না? আমার কোন রকম যৌতুক বা বিয়ে উপলক্ষে একটা কানাকড়িও নিবো না। হারাম টাকা আমার খাওয়ার ইচ্ছে নেই। আর আমার পরিবারে কয়েকজন মানুষ কেবল বিয়েতে যাবে।আমি চাই, আপনাদের কোন অর্থ খরচ না হোক।যে বিয়েতে খরচ কম আল্লাহর রহমত বেশি থাকে। " আমার কথা শুনে ইফতির মা আরো রেগে গেলো। আমাকে রেগে বলেন, "তুমি এইসব দিতে পারবে? নাকি না?" "আমি চাই আমাদের কারণে কোন খরচ না হোক আপনার। অল্প কাবিনে সমস্যা কি? আমিতো আপনার মেয়েকে ছেড়ে চলে যাবো না। আমার দ্বারা ১লাখ কাবিন আর গহনা আমার সাধ্য মতো আমি দিবো। আপনারা একটা সুতাও দিতে হবে না। এর চেয়ে বেশি আর কী করবো?" "আমার মেয়েকে অনেক ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারবো। তোমার কাছে আমি মেয়ে দিবো না৷ আর কখন...