আবার হবে বিয়ের বাজার
- তোর বাবা ছেলের বিয়ে নিয়ে যা শুরু করেছে না! বিরক্তিকর। - কি করেছে বাবা? - বিয়ের বাজার করছে পুরোপুরি মেয়ে পক্ষের ফরমায়েস অনুযায়ী, আমাকে কোন কথাই বলতে দিচ্ছে না। - মেয়ে পক্ষের ফরমায়েস অনুযায়ী মানে? ওদের আবার দাবী দাওয়া আছে নাকি?! - সেতো আছেই।গয়না এটা এখন চলে না, বিয়ের শাড়ি ওরকম হলে ভাল হয় এরকম আরো কত কথা আছে ওদের! - বাবা নিজের তিন মেয়ের বিয়ে দিয়েছে, বরপক্ষ যা দিয়েছে তাই মেনে নিয়েছে আর এখন একমাত্র ছেলের বউ আসার আগেই এত দরদ! - সেটাইতো। তোর বিয়েতে তোর শাশুড়ি আমাদের কাছে কিছু জানতেই চায় নাই। বর্ণা আর ঝর্ণার বিয়ের সময় আমরা সাথে গিয়েছিলাম কিন্ত নিজেদের মতামত দেয়ার মতো কোন সুযোগই ছিল না। - হ্যা, এটাইতো নিয়ম। মেয়ে পক্ষ কেন ডিক্টেক্ট করবে বিয়ের বাজারে! আমার কিন্ত মা ব্যাপারটা একদমই ভাল লাগছে না। - তুই তোর বাবাকে একটু বল। তোর কথা শুনবে, আমার কথা তো কানেই নিচ্ছে না। - ঠিক আছে মা, আমি কালকেই বাসায় আসছি। বাবার সাথে কথা বলব। আমার বাবা হাই স্কুলের টিচার ছিলেন। ইংরেজির শিক্ষক হিসেবে প্রচুর ছাত্র ছাত্রী বাবার কাছে প্রাইভেটে পড়েছে। আমাদের দুটো বাড়ি ঢাকায়। বাবা আমাদের তিন বোনকে তিনটি ফ্ল্যাটও ...