Posts

Showing posts with the label ভালোবাসা

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন

Image
সমীরণ ত্রিপর্ণা কে বিয়ে করে বাড়িতে ঢুকেছে | পিসিমনি বরণডালা দিয়ে বরণ করে বৌকে ঘরে তুললেন | হাতে আয়স্তি পরিয়ে দিয়ে বললেন, " এটা কিন্তু আমি দিলাম না পর্ণা, এটা তোমার শাশুড়িমায়ের দেওয়া | " ত্রিপর্ণার সাথে আসা ত্রিপর্ণার এক বন্ধু মালবিকা বলল, "এতো বড়োলোক বাড়িতে বিয়ে হোলো তোর, শেষ পর্যন্ত আশীর্বাদ স্বরূপ শুধু একটা আয়স্তি!! তোকে তো পুরো ঠকালো রে !! " ত্রিপর্ণা বলল, "তুই থাম তো!! গুরুজনের কাছ থেকে যা পাওয়া যায় সেটাই বা কম কী রে !! জানবি, এটা শুধু কোনো গহনা নয়, এটা সমীরণের মায়ের দেওয়া আশীর্বাদ | আর গয়না তো দিয়েছেন সমীরণের বাবা | গলার নেকলেসের সেট, হাতের জোড়া বালা, আর কী চাই ?? " সমীরণের পিসিমনি খুবই ভালো মানুষ বলেই মনে হোলো | সমীরণের সাথে সম্বন্ধ করে বিয়ে হয়েছে ত্রিপর্ণার | সমীরণ পেশায় ডাক্তার | সম্বন্ধ ঠিক হবার আগেই এম.এস এর জন্য পরীক্ষা দিয়েছিলো | দিল্লীর এইমসে চান্স পেয়ে যাওয়ায় ত্রিপর্ণার বাবা বলেছিলেন, "তাহলে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক | বিয়ে করেই না হয়, তারপরে সমীরণ পড়তে যাবে |" সমীরণদের বাড়ি থেকে কোনো আপত্তি ছিল না | পুরো বাড়িতে থাকার মতো ...