Posts

Showing posts with the label সবচেয়ে রাগী বড় আপা

সবচেয়ে রাগী বড় আপা

Image
বড় আপা রাগী হেড মিস্ট্রেস এর মতো চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হাতে রুটি বানানোর বেলুন। যে কোন মূহুর্তে বেলুনটা আমার দিকে ছুটে আসতে পারে, আমি খুব সাবধানে আছি।মনে মনে যত প্রকার দোয়া দুরুদ জানি, সব পড়ে ফেলছি।  নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, কীভাবে এই মহিলাকে ঘায়েল করা যায় তাই নিয়ে চিন্তা ভাবনা করছি।ঘায়েল করতে পারবো তো? আপা মানুষ ভালো, শুধু  একটু ক্ষ্যাপাটে টাইপের! পটাতে পারলে কেল্লা ফতে!!   রীমা ভয়ে কাঁপছে। আমি নিশ্চিত এই মেয়ে জীবনে এমন ভয় পায়নি। সে একবার তাকাচ্ছে আমার দিকে আরেকবার তাকাচ্ছে বড় আপার দিকে। আমার মনে হলো, যে কোন মূহুর্তে এই মেয়ে ঝেড়ে দৌড় লাগাতে পারে!      রীমা আমার প্রেমিকা, আজই আমরা বিয়ে করেছি। বড় আপার ইচ্ছে ছিল তার একমাত্র ননদের সাথে আমার বিয়ে দেবে।আমিও ভয়ে ভয়ে তাকে তাল দিয়ে যাচ্ছিলাম।  সে অনুযায়ী সে পরিকল্পনা করছিল।সেই মেয়েও আমার পিছন পিছন ঘুরঘুর করছিল।মাঝখানে সব ভেস্তে গেলো।        আজ সকালে রীমা আমাকে ফোন করে জানালো,জরুরী  দেখা করতে চায়। জীবন মরন সমস্যা! দৌড়ে গিয়ে শুনলাম, গতকাল এক পাত্র ...