তাহমিনা এতটাই রাগী!
তাহমিনা এতটাই রাগী তা আগে কখনো জানতাম না।সেদিন জানতে পারলাম যখন শুনছি আমার কাজিন মিতুর আপুর বাচ্চাটা ভয়ে তার কাছে পড়তে চায় না।তাহমিনা পড়ালেখার পাশাপাশি ঘরে টিউশনি করে। তাহমিনা খুব মেধাবী বেশ সুন্দরীও বটে।
আমরা ৩ জন বন্ধু প্রায় সময় তাকে বাজে কথা বলতাম।মুখে যা আসতো তাই বলতাম।তবে তাহমিনা কখনো কোনো কথার উত্তর দিতো না।মাথা নিচু করে স্কুলে যেতো আবার মাথা নিচু করে নিজের বাড়িতে চলে যেতো।এত নোংরা কথা বলতাম তারপরেও বিরক্ত হয়ে রাগ দেখাতো না।অথচ সে মেয়েটার ভয়ে আমার কাজিন এর বাচ্চা পড়তে তার বাড়িতে পর্যন্ত যায় না!
.
আমি অনেক চিন্তা করে আবিষ্কার করতে পারি নাই ও কেনো আমাদের কথার জবাব দেয় না।
ও কি কানে কম শুনে না নাকি?বেশ একটা অদ্ভুত মেয়ে মনে হয়।না আমাদের ভয় করে তাহমিনা?
.
কিছুদিন পরে একদিন বিকেলবেলায় আমার মা আমার আদরের ছোটবোন রিমু'কে বলতেছে-
_রিমু আজকে থেকে দূরে কোথাও খেলার জন্য যাইবি না।ঘরে ঘরে থাকবি কেমন!
আমার আদরের ছোটবোন রিমু কান্না জড়িত কণ্ঠে বলে-
_আচ্ছা মা ঠিক আছে,আর যাবো না!
.
মায়ের কথা শুনে খুব একটা অদ্ভুত হলাম আর ভাবলাম-মা এমন করে কেন রিমুকে বলতেছে কেন?সকালে স্কুলে যাওয়ার সময় আমার মা আবারো রিমুকে বলে-
.
_কোথাও দাঁড়াবি না।কেউ কিছু বললে উত্তর দিস না।মাথা নিচু করে স্কুলে যাইবি।ক্লাস শেষ করে তাড়াতাড়ি বাড়িত ফিরে আসবি কেমন।
.
আমার ছোটবোন রিমু মায়ের সব কথায় মাথা নাড়তে নাড়তে বলে যাচ্ছে-
-আচ্ছা মা ঠিক অাছে!
-আচ্ছা মা মনে থাকবে!
-মা একদম তোমার কথাগুলো ভুলবো না!
.
আমার ছোটবোনটা আমার কাছে ঠিক আগের মতো আছে।আমার সাথে ঝগড়া করে।অদৌ কি মায়ের চোখে রিমুর কোনো পরির্বতন দেখছে?কিজানি হয়তো এমন কিছু হতে পারে।
.
বিকেলবেলায় ক্লাস শেষ করে ঘরে ফিরে এসে রিমু খুব রাগ দেখাচ্ছে মায়ের সাথে।মায়ের কথা মতো মাথা নিচু করে স্কুলে যায় তারপরেও কেন সে বাজে কথা শুনতে হয়।তখনই আমি আবিষ্কার করতে সক্ষম হয়েছি তাহমিনা আমাদের নোংরা কথার উত্তর দিতো না কেন?হয়তো তার গর্ভধারিণী মাও আমার মায়ের মতো রিমুকে যেভাবে বলছে ঠিক সেভাবে তাকেও বলছে।বোনের কথা শুনে কেমন জানি শরীর এ রক্তে আগুন ধরে গেছে।
দৌড় দিয়ে গেলাম ব্রিজের উপরে সেখানে গিয়ে দেখি তাহমিনার ছোটভাই নিহাল তার বন্ধুরা।খুব রাগ দেখিয়ে তাদের বলি-
_তোরা আমার ছোটবোনকে কেন বাজে কথা বলছোত।
.
আমার কথা শুনে তাহমিনার ছোটভাই অাঙ্গুল তুলে বলে-
_আপনিও'তো একদিন আমার বড়আপু'কে বাজে কথা বলছেন!
.
নিহাল এর কথা শুনে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি।লজ্জা কিছুই বলতে পারি নাই।
কি করে বলবো?আমি যে একজন অপরাধী। আমার গর্ভধারিণী মা যদি আগে জানতেন তার ছেলে বড় হলে একদিন অন্য নারীকে বাজে কথা বলে।পথেঘাটে নোংরামি করবে।আমার মা কখনো আমাকে বড় হতে দিতেন না।সে ছোট কালে গলায় টিপে মেরে ফেলতেন।আজ আমার অপরাধের শাস্তি ভোগ করতেছে আমার আদরের ছোটবোন রিমু।
.
ভাইয়ারা আজকে থেকে আমরা প্রতিক্ষা করি-বাহিরের জগতে কি হয় না হয় তা দেখার আগে আমাদের জগত ঠিক করবো। ঠিক করবো আমাদের চরিত্র।একটা মেয়ের জন্য পর্দা যেমন ফরজ ঠিক আমাদেরও চোখ,জিব্বা সংযত করা আমাদের দায়িত্ব।অামাদের ঘরের আদরের বোনটা বাহিরে কোথাও গেলে অাপনি যেমন সম্মানের সহিত দেখতে চান তাহলে অন্যর আদরের বোনটাকেও আমাদের সম্মানের সহিত দেখা উচিত।আমরা যখন নিজের চরিত্র ঠিক করবো।তখন আপনার ছোটবোন'কে কেউ বাজে কথা বলার আগে তিনবার চিন্তা করবে।আর যদিও বাজে কথা বলে আপনি তখন বোনের সম্মান এর জন্য প্রতিবাদ করতে লজ্জা লাগবে না।কারণ আপনি কোনো অপরাধ করেন নাই আগে।কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না।
.
মো:ইমরান হোসাইন"
Comments
Post a Comment