ফিরে দেখা
❝ফিরে দেখা❞ 🖋 #এম_এইচ_নীলয় পর্ব: ১৪ ও অন্তিম পর্ব হঠাৎ দরজা খুলে গেল আর লম্বা পা ফেলে তুর্যকে এগিয়ে আসতে দেখলাম। তবে তুর্যকে দেখে যতটা না অবাক হলাম, তার থেকে ওর পাশে আরো দুটি মেয়েকে অস্ত্র হাতে এগিয়ে আসতে দেখে বেশি অবাক হলাম। আমি বা অর্পি শুধু বড়ো বড়ো চোখ করে তাকিয়েই রইলাম কিছু বলতে পারলাম না, কারণ আমাদের হাত পা বাঁধার সাথে মুখও কাপড় গুঁজে রাখা। তবে তুর্য তার শয়তানি হাসি দিয়ে বলল, “ওয়েলকাম মাই ডিয়ারেস্ট এনিমিস!” রাগে শরীর জ্বালা করলেও কিচ্ছুটি করার নেই, সাথে বলারও নেই। তবে চোখের অগ্নি চাহনি দেখে ও হয়ত কিছু একটা বুঝে ফের বলে ওঠল, “নো নো মাই ডিয়ার, এমন করে রাগতে নেই। প্রবাদে আছে, রেগে গেলেন তো হেরে গেলেন!” বলেই ফের অট্টহাসিতে ফেটে পড়ল। যেন খুব বড়ো একটা জোকস ছিল, না হাসলেই জরিমানা। হাসির তাল রেখেই বলতে থাকল, “তোদের দুজনের সাথে আমার অনেক পুরানো হিসেব নিকেশ বাকি, কিন্তু আজ এভাবে পেয়ে সব ভুলে যাচ্ছি রে-সব ভুলে যাচ্ছি!” আচমকা হাসি থামিয়ে কঠিন মুখে...