Posts

Showing posts with the label রক্তের বাইরে গল্প

রক্তের বাইরে গল্প

Image
বৃষ্টিকে নিয়ে যেদিন প্রথম বাসায় আসি সেদিন আমাকে জড়িয়ে ধরে বলেছিল,"তুমি আমার বাবা তাই না?ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি।শুধু মুচকি হেসে বলেছিলাম,হুম আম্মু,আমি তোমার বাবা। বয়স আর কত হবে?তিন বছরের ফুটফুটে বাচ্চা মেয়ে।এক্সিডেন্টে বাবা-মা দুইজনে চোখের সামনে শেষ হয়ে যায়।পুলিশ অনেক চেষ্টা করেও পরিচয় বের করতে না পেরে হাল ছেড়ে দেয়।শেষে থানার ঝামেলা শেষ করে আমার সঙ্গে বাসায় নিয়ে আসি। আমার স্ত্রী রাহেলা প্রথম প্রথম বেশ রেগে গিয়েছিল আমার উপর।বলল,কার না কার বাচ্চা!শেষে ঝামেলায় পড়লে তুমি সামলাতে পারবে তো? ওর কথায় মুচকি হেসে বলেছিলাম,আমার তো দুই ছেলে-মেয়ে।উপরওয়ালা যদি আরেকটা মেয়ে দিতে চায় তাহলে তা হাসি-মুখে গ্রহন করাই ভালো। আমার কথায় রাহেলা আর কিছু বলেনি।কিন্তু ভেতরে ভেতরে বেশ রেগে ছিল।ওর ভয় ছিল,যদি কোনোদিন বৃষ্টিকে নিয়ে ঝামেলায় পড়তে হয় তখন কি হবে!কিন্তু দিন যতই পার হতে লাগল বৃষ্টি যেন রাহেলার চোখের মনি হয়ে উঠল।বৃষ্টিকে ছাড়া রাহেলা কিছুই বুঝতো না।"আম্মু আম্মু" করে ডেকে পুরো বাড়ি হেসে-খেলে বেড়াতো বৃষ্টি।ওর দুই ভাই-বোন অর্ণব এবং মিরার সাথেও বেশ সখ্যতা গড়ে উঠেছিল।নতুন একটা ...