ভালোবাসি মেয়ে তোমাকে খুব বেশি
ছোট বোনের ন্যায় যখন বড় ভাই টাও পালিয়ে গিয়ে বিয়ে করল তার পর থেকে সবার চোখে আমিই একমাএ অভাগা রূপে দ্রাবিত হলাম।তখন হয়তো সবাই ভেবে নিয়ে ছিলো ভাই-বোনের ন্যায় আমিও পালিয়ে গিয়ে বিয়ে করব।সমাজের মানুষ গুলো নানান কথা বলত আমার দিকে তাকিয়ে। তারা যে এমনি।আমি কিছু মনে করতাম না তাতে।কিন্তু বাবা নামক মানুষটির জন্য খারাপ লাগতো আমার,তার দিকে তাকালে কেমন যেনো কষ্ট হতো আমার। আগে এই বাবা নামক মানুষটি রাগী ছিলো খুব,তার চোখের দিকে তাকাতেও ভয় হতো খুব।এখন আর তার চোখে বা চেহারার মধ্যে আগের সেই রাগী ভাবটা দেখা যায় না।কেমন যেনো হয়ে গিয়েছেন মানুষটা। ছোট বোনের ন্যায় যখন আমার বড় ভাই টাও পালিয়ে বিয়ে করল তখনও আমি এই মানুষটাকে এমন নরম হয়েই থাকতে দেখেছি। প্রিয়ন্তীর সাথে এখন আর আমার কথা হয়ে উঠে না,হয়না দেখা।প্রায় দু'বছরের সম্পর্ক টাকে আমি আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি না,ভয় হয় আমার পালিয়ে বিয়ে করার ভয়। ওর সাথে আমার শেষ কথা হয়েছিলো আজ থেকে তিন দিন আগে।তাকে বলেছিলাম আমার ভাই আর বোনের পালিয়ে গিয়ে বিয়ে করার গঠনাটা।সেদিন মেয়েটি আমাকে কিছু বলেনি।হয়তো বলার মতো কোনো শব্দ সে খুজে পায়নি। এর প্রায় আরও দেড়-দু...