Posts

Showing posts with the label সাদা মেঘের আকাশ

সাদা মেঘের আকাশ (পার্ট-৩)

Image
#সাদা_মেঘের_আকাশ (৩) লেখক: হানিফ আহমেদ পা'গলী মেয়েটা বুঝেছিল, সে পালিয়ে বেঁচে যাবে আমাদের থেকে। বলেছিল, আমরা যেন তাকে না খুঁজি।   এখন তো পুলিশ খুঁজবে থাকে। সাজেদা বেগম কথাটি বলে বিশ্রী হাসিতে মেতে উঠলেন।  আনিছুর রহমান সেই হাসি দেখছেন আর মনে মনে হাসছেন। তিনি নিজের স্ত্রীকে নিজের মতোই পাষাণ করতে পেরেছেন।  সাজেদার চোখে একটুও পানি নেই। আপন ছোট ভাইয়ের মৃ'ত্যুতে তার অন্তর একটুও ব্যথিত হয় নি। পুলিশ যখন উনাকে প্রশ্ন করেছিল, আপনার ভাইয়ের খু'ন কে করতে পারে? কাউকে কি সন্দেহ হয় আপনার? পুলিশের এই প্রশ্নে কান্নার অভিনয় করে খুব সুন্দর ভাবে নিজের মেয়েকে খু'নী বানিয়ে দিয়েছেন। পুলিশ অফিসার  তখন খুব অবাক হয়েছিল। মা হয়ে সন্তানকেই খু'নী বলে দাবি করে নিলো। পুলিশ অফিসার হামিদুর রহমান।  ১মাসও হয় নি এই থানায় এসেছেন। তিনি একজন সৎ অফিসার।  নাওশিন নিজেকে অনেকটাই স্বাভাবিক করে নিয়েছে। অনেক দিন ধরেই তো নিজের মামার সাথে সাক্ষাৎ বা দেখা নেই। এসব ভেবেই নিজেকে স্বাভাবিক করার  সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সে। নাওশিন ড্রয়িং রুমে যায়, সেখানে আদিব কে বসে থাকতে দেখে। সবাই হয়ত...