Posts

Showing posts with the label পুরনো সেই দিনের কথা

পুরনো সেই দিনের কথা

Image
সকাল থেকেই আজ অজস্র ফোন এসে চলেছে | প্রথমা প্রথম দিকে প্রচুর ফোন ধরলেও এখন সে বেশ ক্লান্ত বোধ করছে | হঠাৎ করে বিখ্যাত হয়ে গেলে কী এতো তাড়াতাড়িই ক্লান্তি চলে আসে শরীরে ?? কিন্তু এই খ্যাতিটুকুর জন্যই তো এতো বছর ধরে লড়াই করে গেছে সে, নিশ্চুপে, নিঃশব্দে | তবুও কাল রাতে সুখবরটা শুনে যতটা আনন্দ পেয়েছিলো, আজ দুপুরের মধ্যেই মনে হোলো, সব আনন্দ যেন আস্তে আস্তে ফিকে হয়ে গেছে | ক্লান্ত হয়ে গেছে কান, ক্লান্ত হয়ে গেছে মন সবার কাছ থেকে শুভেচ্ছা বার্তা শুনতে শুনতে | দুপুরের খাওয়া শেষ করে বিছানায় একটু হেলান দিলো প্রথমা | দিতি বলল, "মা, তুমি একটু ঘুমোনোর চেষ্টা করো | মোবাইলটা না হয় মিউট করে রেখে দাও | " প্রথমা বললেন, "সেটা করলে খারাপ হবে রে দিতি  | মুহূর্তে দেখবি, সবাই কেমন আমাকে "দেমাকী" ভাবতে শুরু করবে | আজ অন্ততঃ সবার ফোনটা রিসিভ করতেই হবে | " দিতি বলল, "তাহলে ফোনটা আমার কাছে দাও, যদি কোনো ফোন আসে তাহলে আমি রিসিভ করবো | তুমি একটু ঘুমোনোর চেষ্টা করো দেখি |" দিতি ফোনটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলো | মেয়েটা কেমন যেন দেখতে দেখতে কত বড়ো হয়ে গেছে | শখ করে মে...