সাদা কাঁশফুল নতুন করে
সিঁড়ি দিয়ে উঠছি। দুইতলার ব্যাক সিঁড়ির ফাঁকা জায়গাতে আসতেই শুনতে পেলাম "ঐ মি. কানা নাকি? চোখে চশমা পরেও চোখে দেখেন না?" আমি হকচকিয়ে সামনে তাকায়। একটা মেয়ে দাঁড়িয়ে আছে। গড়ন অনুসারে মেয়োটা হয়ত সেভেন বা এইটে পড়ে। আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আস্তে গলায় বললাম "সরি.. ব্যাকে এসে খেয়াল করিনি কেউ.." মেয়েটা আমার কথা থামিয়ে দিয়ে বলে "কেউ আসছে তা দেখবেন কেনো? জানেন আমি এলাকায় কত সুন্গরী একটা মেয়ে? সবাই চান্স নিতে চায়, আপনি বাদ যাবেন কেনো?" আমি বোকার মত মেয়েটার দিকে তাকায়। কি বলে মেয়েটা? বড়জোর ক্লাস এইটে পড়ে সে। আমার মাস্টার্স কম্পিলিট শেষে চাকরির দুইবছর পারও হয়ে গেছে। আর আমি নাকি বাচ্চা মেয়ের সাথে চান্স নেবো? তবুও ভদ্রতার সহিত বললাম "আমি সত্যিই দেখিনি। তুমি পিচ্চি তো তাই..." মেয়েটা আরো রেগে যেয়ে বলে "ঐ ঐ কারে পিচ্চি বলেন আপনি? চিনেন আমি কে? এলাকার বড় আপুদের যেয়ে জিগাইবেন আরশিয়া কেডা। আইছে আমাকে পিচ্চি বলতে। ফাজিল কোথাকার, নিজের দিকে তাকিয়েছেন? প্রায় ছয় ফুট হবেন, তো কি হয়েছে? আমাকে পিচ্চি বলেন কোন সাহসে?" আমি কি বলবো বুঝতে পা...