ভালো থেকো মেঘা তুমি
:-তোমার সাথে কিছু কথা ছিলো।(মেঘা) অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম এমন সময় মেঘা উপরোক্ত কথাটি বললো।আমি আয়নার সামনে থেকে ঘুরে তাকালাম তারপর মেঘাকে জরিয়ে ধরে বললাম :-শুনি মহারাণী কি বলতে চাই। :-আমাদের মনে হয় এখন আলাদা হওয়া উচিত। :-মানে? :-আমি ডিভোর্স চাই। আমি মেঘার কপালে একটা আদর করে বললাম :-মহারণী আমার উপর কেনো রাগ করেছে? :-আমি সিরিয়াস। প্লিজ বিষয়টাকে ফাজলামি ভেবোনা। :-হয়েছে।আর রাগ করতে হবেনা।আজ অফিসে যাবোনা।সারাদিন তোমাকে সময় দিবো আজ।খুশি এবার?(আমি) , মেঘা আমার কাছ থেকে নিজেকে এবার এক ঝটকায় ছাড়িয়ে নিলো।চিৎকার বললো :-তুই সবকিছুতে কেনো সিরিয়াস হসনা।আমি বলছিনা তোর সাথে থাকতে চাইনা।(মেঘা) :-কি হয়েছে আজ তোমার?এমন বিহেব করছো কেনো? :-তুই বুঝিস না কেনো এমন করছি? :-মেঘা শান্ত হও।তুমি গর্ভবতী, এভাবে চেঁচামেচি করলে দুজনের ক্ষতি হবে।শান্ত হয়ে বসে তারপর বলো সবকিছু। :-আমি পারবোনা শান্ত হতে।তোর সাথে থাকতে চাইনা আমি। :-আমার অপরাধ কি? :-দুজনের লেভেল। :-মানে? :-তুই কিসের চাকরী করিস?সামান্য একটা ব্যাংকে।আর আমি কে জানিস?প্রশাসনে বিসিএস ক্যাডার।কোথায় তুই আর কোথায় আমি। মেঘার এমন ব্যবহারে মোটেও অবাক হয়নি।কারণ...