Posts

Showing posts with the label শেষ হলো আমাদের অন্তর্জাল

শেষ হলো আমাদের অন্তর্জাল

Image
টানা পাঁচ ঘন্টা রেলস্টেশনে অপেক্ষা করছে মিশৌরি। যেই ট্রেনে যাওয়ার কথা ছিল তার পরে আরো তিনটা ট্রেন চলে গেছে। এখন বাজে সন্ধ্যা ছয়টা। আজ মিশৌরির পালানোর কথা ছিল নাবিলের সাথে। কিন্তু নাবিল আসেনি। ফোনটাও বন্ধ করে রেখেছে সে। মিশৌরি এদিক ওদিক তাকাচ্ছে আর তার দুচোখ দিয়ে জল পড়ছে। কার ভরসায় বিয়ের দুদিন আগে সে বাড়ি থেকে পালিয়েছে তা ভাবতেই নিজের ওপরে ঘৃণা আসছে ওর।  বৃষ্টি এসেছে। হালকা অন্ধকার হয়ে এসেছে চারিদিকে। বৃষ্টির কারণে আশেপাশে লোকজন কম। মিশৌরি দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। বাড়ি ফিরে যাওয়ার সাহস আর নেই ওর।  ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে। মনের মধ্যে শয়তান ভর করেছে ওর। শয়তানের ইশারায় রেলের পথে এগিয়ে চলেছে সে। অপরদিকে পেছন থেকে ট্রেন ছুটে আসছে। হঠাৎ একটা ধাক্কা। মিশৌরি ছিটকে গিয়ে প্লাটফর্মে পড়লো। তার সাথে আরো একজন পড়েছে। মাত্র দশ সেকেন্ডের ব্যবধানে ট্রেন ক্রস করে গেল। ছিটকে পড়ে মিশৌরি হাতে প্রচন্ড ব্যাথা পেয়েছে। আর তার পাশের ছেলেটির কপাল কেটে রক্ত পড়ছে। মিশৌরি ভয় পেয়ে বলল, -- আপনার কপাল দিয়ে তো রক্ত পড়ছে। ছেলেটি কপালে হাত দিয়ে হাতে রক্ত দেখে বলল, -- ওয়াও, অল ক্রেডিট গোজ টু...