Posts

Showing posts with the label আমাদের মিষ্টি খুনসুটি ভালোবাসা

আমাদের মিষ্টি খুনসুটি ভালোবাসা

Image
বউ রাগ করে  মুখ ঘুরিয়ে শুয়ে আছে। কম্বলের বেশিরভাগ অংশই তার দিকে। আমি কিছু বলতেই পারছিনা। বউ আগেই ওয়ার্নিং দিছে আমি যেন নড়াচড়া না করি। নড়লেই সে হাতের কুনুই দিয়ে পিঠে গুতো দিচ্ছে। আমি একটু পা সোজা করতেই কম্বল নড়েচড়ে উঠলো। সাথেসাথে বউ কুনুই দিয়ে দিলো গুতা৷ মেরুদণ্ডে গুতো খেয়ে পিঠ বাকা করে ফেলছি। সে গুতো দিয়েই বলেছে.... --একটা কথা বললবানা। চুপচাপ থাকবে, ডোন্ট টক টু মি।  -আচ্ছা বলবনা।  --ঠুসসস (আবার দিছে),  বললাম না কোন কথায় নয়৷  -ইসসস এত জোড়ে কেউ মারে?  --ঠুসস ঠুসসস (দুটো মেরেছে), একদম চুপ। আমি কোন শব্দ করলাম না। পিঠ বাকা করে শুয়ে রইলাম। এদিকে ঠাণ্ডাও লেগেছে। কি এক মুসিবত। কম্বল সব তার দিকে। টান দিতেও পারছিনা। আসলে বউয়ের রাগের পিছনেও একটা কারণ আছে। আর এর জন্য আমিই দায়ী। কাহিনী হলঃ- "বহুদিন পর আমার এক মেয়ে ফ্রেন্ড ফোন দিয়েছিলো৷ সে স্বামীর সাথে কানাডায় থাকে। বউ জিজ্ঞেস করলো....  -কে? --শ্রুতি ফোন দিয়েছিলো। -তা কি বলল ওরা? দেশে আসবে কবে? --আসবেনা, ওখানে ঈদ করবে এবার। -ওহ আচ্ছা।  শ্রুতি ভার্সিটি লাইফে আমার খুব ভালো ফ্রেন্ড ছিল। সুন্দরীও ছিল খ...