আমার ভালোবাসার বোন
মায়ের মৃত্যুর আগে, মা আমাকে ডেকে কাছে নিলেন৷ আমার মাথায় হাত দিয়ে মা বলেন, 'রানা তোর বোনকে দেখে রাখিস। আমি চলে গেলে সব তোর দায়িত্ব। ' সেইদিন মা চিরবিদায় নিলেন। মায়ের মৃত্যুর আগে আমি বস্তির এদিক ওদিক দৌড়ঝাঁপ করলাম৷ কেউ আমার সাহায্য করেনি। বস্তির রাস্তার মাথায় ঔষধের দোকান দিয়ে বসেছিলেন করিম চাচা। আমি দৌড়ে উনার কাছে গেলাম। চাচাকে বললাম," চাচা আমার মা কেমন জানি করছে। কিছু ঔষধ দেন। আপু টাকা দিয়ে দিবে" 'রানা তোর মায়ের এই ঔষধ দিয়ে কিছু হবে না। বড় ডাক্তার দেখাতে হবে৷ হাসপাতালে নিতে হবে৷ ' "কেন চাচা? আপনার কাছে কত ঔষধ! " 'তোর মায়ের কিডনির সমস্যা। হাসপাতালে নিতে হবে। তোর বোনকে বল নিয়ে যেতে। ' আমি তখন এত কিছু বুঝতাম না। কথা শেষ হওয়ার আগেই দৌড়ে বাসায় আসলাম। মা ততক্ষণে বিছানায় ছটফট করছে। ঔষধ দোকান থেকে আসার পরই মা মারা যায়। আমি মায়ের পাশে বসে কান্না করছি। আপু তখন বাসায় আসে। মাগরিবের আজান হচ্ছে। বাসায় কোন বিদ্যুৎ নেই। কুপির আলোয় মায়ের মুখ খানা ঝলমল করছে। বস্তির অনেক মানুষ আসলো। রাতেই মায়ের লাশ নিয়ে নদীর পাড়ে মাটি দেওয়া হলো। মা যখন মারা যায়...