Posts

Showing posts with the label মূল্য

মূল্য

Image
আহান বাড়িতে ফিরতেই ঈশা বলে উঠল, "আমি একটা স্বর্ণের চেইন কিনব। আমাকে কিনে দেবে, প্লিজ?" "কত লাগবে?" "আট হাজার দিলেই হবে। বাবার বাড়িতে থাকতে তো আমি ২২ ক্যারেট ছাড়া কখনো পরিনি। তবে তোমার অবস্থা তেমন না, তাই ১৮ ক্যারেটের ২ আনার কিনব।" আহানের মুখ কিছুটা চুপসে গেল। ঈশা প্রায়ই তার বাবার সাথে তার তুলনা করে। তার অল্প বেতনে তার বাবার মত প্রাচুর্য দিয়ে সে ঈশাকে রাখতে পারবে না, সম্ভবও না। আজকেই তার বেতন দিয়েছে। ক্লান্তমুখে ঈশার দিকে তাকিয়ে বলল, "আচ্ছা, দেখছি।" ....... বেতনের খামটা মায়ের হাতে তুলে দিলো আহান। সংসারের সমস্ত খরচ মা ই দেখে। ঈশার কাধে এখনো এই দায়িত্বটা এসে পড়েনি। আহানকে ইতস্তত বোধ করতে দেখে মা জিজ্ঞেস করলেন, "কিছু বলবি?" "ইয়ে মানে...ঈশা একটা স্বর্ণের চেইন কিনতে চাচ্ছে। ওকে সরাসরি কীভাবে মানা করতে পারি, বলো?" মা বেতনের খামটা আবার আহানের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, "এটা নে। বউমার হাতে এবার তোর রাজ্যপাট তুলে দে।" আহান মন খারাপ করে জিজ্ঞেস করল, "তুমি রাগ করেছো আমার উপর? স্যরি মা।" "আরে বোকা রাগ করব ...