শুভ চাওয়ালার নতুন করে গল্প
দোকানের বেঞ্চিটায় বসে পান খাচ্ছিলেন সোবহান মিয়া। কিছুক্ষণ পর পরই পানের পিক ফেলছিলেন মাটিতে। রাস্তা দিয়ে শুভকে যেতে দেখে ডাক দিলেন তিনি। "তা কী খবর তোমার?" "জি চাচা ভালো। আপনার?" "ভালোই। পড়ালেখা শেষ কইরা আইলা? নাকি আরো বাকি?" "শেষ, চাচা। পরীক্ষা দিয়েছি এখন রেজাল্টের অপেক্ষায়।" "এখন তোমার ইচ্ছা কী? চাকরি বাকরি কিছু করবা না নাকি? এমন হাওয়া লাগাইয়া ঘুরে বেড়াইতাসো যে?" পরীক্ষা শেষ করে এবার গ্রামে আসার পর এই প্রশ্নটা বহুবার শুনেছে। শুভ এবার মজা করে বলল, "না চাচা। ব্যবসা করব। চায়ের দোকান দেবো। আমার দোকানে আপনি এসে চা খাবেন। পান আমার পক্ষ থেকে ফ্রি থাকবে।" সোবহান মিয়া বিরক্তিতে মুখ কুঁচকে বললেন, "বেয়াদব কোথাকার।" ...... মিতু কিছুটা রেগে বলল, "তুমি সত্যিই চায়ের দোকান দিবা?" "তুমি কীভাবে জানলা?" "বাবা বলল। আর কয়েকদিন পরে তো মনে হয় পুরো এলাকার মানুষ জেনে যাবে, শহর থেকে পড়ালেখা শেষ কইরা তুমি চাওয়ালা হইবা।" শুভ হাসতে লাগল। মিতুর চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। শুভ জিজ্ঞেস করল, "আমি চা...