প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্যালোচনা
বিছানার উপর ফাইলটা দেখতে পেয়ে দুশ্চিন্তাটা দূর হলো । ভেবেছিলাম হয়ত কোথাও হারিয়ে ফেলেছি । যাক বাঁচা গেলো । এরপর অফিস ব্যাগ থেকে তেঁতুলের আচারটা বের করে টেবিলের উপর রাখতে যাব এমন সময়..... - মেয়েটা কে ছিল ? কথাটা শোনামাত্র পিছনে ঘুরে তাকিয়ে দেখি পিয়ালি দাঁড়িয়ে আছেন খুবই গম্ভীর মুখ নিয়ে । একটু আগে দরজা খোলার সময়ও তাকে দেখে অন্যরকম লাগছিলো কিন্তু এমন প্রশ্ন করার কারণটা ঠিক বুঝতে পারলাম না । তাই জিজ্ঞেস করলাম..... - জ্বী, কার কথা বললেন ? পিয়ালি গলার স্বরটা খানিকটা তীক্ষ্ণ করে বললেন..... - আজ দুপুরে আপনার অফিসের পাশের রেস্টুরেন্টে একটি মেয়ের সাথে বসা ছিলেন, সে কে ? কথাটা শুনে এক প্রকার চমকে উঠলাম, সেই সাথে অনেকগুলো প্রশ্নও মাথায় ঘুরতে শুরু লাগলো । - আপনি কি করে জানলেন ? কে বলেছে আপনাকে ? পিয়ালি মুখের চোয়ালটা শক্ত করে বললেন..... - আমি আমার নিজ চোখে দেখেছি । - কি! আপনি ছিলেন ওখানে । কই আমিতো..... কথাটা সম্পূর্ণ হতে না দিয়ে পিয়ালি আবার বলে উঠলেন..... - যেটা জিজ্ঞেস করছি সেটা আগে বলেন ? ঐ মেয়েটা কে ? - আমিতো তাকে চিনিনা । - চিনিনা ম...