আমার বিয়ে করা স্বাদ মিটে গেছে
বউ গোমড়া মুখে বসে আছে। আমি তার কাছে গিয়ে একটা হাত ধরলাম। সে হ্যাচকা টানে হাত সরিয়ে নিয়ে ধমকের সুরে বললো, এই খবরদার! আমার হাত ধরবে না,আমি যাকে তাকে আমার হাত ধরতে দেই না! আমি নিরীহ গলায় বললাম, দেখ জান,দশটা না পাঁচটা না, আমি একটা মাত্র তোমার স্বামী। তোমার হাত ধরার রাইট আমার আছে। কলমা পড়ে পাঁচ লাখ টাকা দেনমোহর দিয়ে তোমাকে বিয়ে করেছি, সেটা কি ভুলে গেলে? আমার অপরাধ কী? সাত খন্ড রামায়ণ পড়ে এখন বলছো সীতা কার বাপ?তোমার অপরাধ কী তা তুমি জান না? তুমি কোন আক্কেল নিয়ে সেই ডাইনিটার সাপোর্ট করতে গেলে? বউ দেখতে গিয়ে এমন গদগদ হয়ে কথা বলছিলে যেন বিয়েটা তুমি করবে! কেন, দেশে কি মেয়ের আকাল পড়েছে? আমার দোষ কি বল!তোমার ভাই পছন্দ করলো,,,, ঐ গাধা মেয়ে সম্পর্কে কিছু বুঝে? কোন আইডিয়া আছে ওর?একটা পেত্নী কে পছন্দ করে বসে আছে। দেশে সুন্দর সুন্দর মেয়ে থাকতে শেষে কীনা একটা পেত্নী,,,,, পেত্নী বলছো কেন? মেয়ে তো দেখতে সুন্দর। অসুবিধা কী? মেয়ে সুন্দর? গালের মধ্যে ফুটবলের মতো একটা তিল,,,,, ...