Posts

Showing posts with the label ঈশ্বরও ন্যায় বিচার করতে কার্পণ্য করেন না

ঈশ্বরও ন্যায় বিচার করতে কার্পণ্য করেন না

Image
নিপা হুট করে একখানা চিঠি লিখে আমায় ছেড়ে চলে গেলো! আমি কিছুদিন দিকভ্রান্তের মতো ছুটে বেড়ালাম। নিপাকে খুঁজে ফিরলাম। পেলাম না কোথাও। বেশ কয়েকদিন পরে একদিন, বারান্দায় দাড়িয়ে সিগারেট ফুঁকতে খেয়াল করলাম রেলিং এর এককোণে একটা শালিক পাখি দাঁড়িয়ে, অথচ পাখিটার একটা পা নেই। আমি একটু চমকালাম। এরপর থেকেই আমার মনে হতে লাগলো পাখিটি আমাকে ফলো করছে। একটা পাখি আমাকে কেন ফলো করবে আপনিই বলেন স্যার? - সাজিদ সাহেব! - স্যার আপনি নিশ্চয় এখন বলবেন আমার ভ্রম এটা! কিন্তু পাখিটা আমাকে ফলো করতে আপনার চেম্বার পর্যন্ত চলে এসেছে। আপনার চেম্বারের সামনেই হয়তো আমার জন্য অপেক্ষা করছে। - আপনার স্ত্রী চলে গেছেন কতদিন হলো? – স্যার বছর খানেক হবে সামনেই। প্রায় এগারো মাস ধরে পাখিটি আমাকে ফলো করছে স্যার। আপনি কি আমার কথা বিশ্বাস করছেন? - আমি বিশ্বাস করছি পাখিটি আপনাকে ফলো করছে এবং চেম্বারের বাহিরে আপনার জন্য অপেক্ষা করছে। আমি জানতে চাচ্ছিলাম পাখিটির কোন পা নেই আপনি কি কখনো খেয়াল করেছেন? -  ডান পা নেই স্যার। - আপনি কি থানায় মিসিং কমপ্লেইন করেছিলেন? – করেছিলাম স্যার উনারা বলেছে যারা নিজে থেকে চলে যায় তাদেরকে খুঁজে ...