Posts

Showing posts with the label একটি গবেষণামূলক ভালোবাসা

একটি গবেষণামূলক ভালোবাসা

Image
জীবনে কে কাকে নিয়ে সুখি হবে এ নিয়ে কম তো আর গবেষণা হয়নি। ফলাফল এখন পর্যন্ত জুতসই পাওয়া গেলনা। ধরেন ডাক্তার ছেলে বিয়ে করলেন ইঞ্জিনিয়ার মেয়েকে। এখন ডাক্তার তার বাক্যে উচ্চ বলিষ্ঠ কন্ঠে এটা বলবে; "জীবনে ডাক্তারী পড়াশোনা করোনি তো বুঝবা কি করে বাসায় লেট করে আসার কারণ কি, পড়েছো তো রড সিমেন্ট!" এবার তো ইঞ্জিনিয়ার ভাবী আরেক স্টেপ এগিয়ে বলবে; "ইঞ্জিনিয়ারিং পড়ো নাই সেটা তোমার সাত কপালের ভাগ্য। পড়লে টের পাইতা রড কেমনে ঢুকে। এটা সস্তা ম্যান্টালিটির মানুষ বুঝবে না। ইঞ্জিনিয়ার না থাকলে টিনের ঘরে বাঁশের কঞ্চী দিয়ে অপারেশন করা লাগতো। তালপাতার পাখা দিয়ে শরীর ঠান্ডা করা লাগতো। লন্টন জ্বালিয়ে হাত দিয়ে ঝুলিয়ে দেখা লাগতো কোন জায়গা কাটতে হবে। ইঞ্জিনিয়ার নিয়া কথা বললে মাথা ফাটায় ফেলবো ইট দিয়ে" লেগে গেল দরবার! এখান থেকে আপনি শিওর হতে পারবেননা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দুজনে সুখি হতে পারে কি না। তারপর আসেন উচ্চ শিক্ষিত আর নিম্ন শিক্ষিতদের ব্যাপারে; উচ্চ শিক্ষিত ছেলের বক্তব্য;- পড়াশোনার মর্যাদা মূর্খরা কি করে বুঝবে? এক দুইটা বই উল্টালে তো বুঝবে জীবনে কিভাবে সুখি হতে হয়। এবার কম শিক্...