Posts

Showing posts with the label ঘুরে দাঁড়ানো ছোট গল্প

ঘুরে দাঁড়ানো ছোট গল্প

Image
"আমার মৃত্যুতে কারো হাত নেই" কাগজে ছোট্ট করে লিখে, আফজাল সাহেব ফ্যানের সাথে ঝুলে গেলেন।  চারদিকে ধমকা হাওয়া বইছে। বাতাসও যেনো বলছে, টাকা চাই; টাকা চাই।  আফজাল সাহেবের স্ত্রী, বড় মেয়ে লিপিকে নিয়ে বাজারে গেছেন। ছোটো ছেলে-মেয়ে গুলো গতকাল নানার বাড়ি গেছে।  বড় মেয়ে কয়েকদিন আগে আসলো শ্বশুরবাড়ি থেকে। মেয়েটাকে বিয়ে দিতে গিয়ে বাড়ির জায়গাটাও জামানত দিতে হয়েছে,  গ্রামের মাতব্বরের কাছে।  মানুষের থেকে কিছু ঋণ করতে হয়েছে মেয়ের জামাইকে মটর সাইকেল দিতে গিয়ে।  বিয়ের সময় ১লাখ টাকা, ছেলের বাবার হাতে দেওয়ার পরই বিয়ে হয়েছে। মেয়েকে বিয়ে দিতে গিয়ে আজ রাস্তায় নেমে গেলেন, আফজাল সাহেব। মেয়ে আসছে কিছু টাকা নিতে, ছেলে ব্যবসা করবে। সেটাও মেয়ের বাবা দিতে হবে।  চারদিকে ঋণের ভয়ে নিজেই দুনিয়া ছেড়ে, সবার ঋণ থেকে বাঁচতে চাইলেন।  সন্ধ্যা নাগাত লিপি ও তাঁর মা বাসায় ফিরে এসে দেখলেন ভেতর থেকে দরজা দেওয়া। লিপি তাঁর  বাবার মোবাইলে কল দিলো, ঘরের ভেতরে মোবাইল বাজিতেছে।  দরজার ফাঁক দিয়ে লিপি দেখে তাঁর বাবা ফ্যানের সাথে ঝুলে আছে।  একটা চিৎকার দিলো লিপি। আর বলে "বাবা, আমার টাকা...