সখি, ভালবাসা কারে কয়?
সখি, ভালবাসা কারে কয়? লেখক — শাওন ইসলাম সেতু অবস্থা সঙ্গিন এবং ভয়াবহ। একটি চেয়ারের সাথে আমাকে কঠিনভাবে বেঁধে রাখা হয়েছে। হাত এবং পায়ের রক্ত চলাচল সম্ভাবত এতক্ষণে বন্ধ হয়ে গেছে। নাকটা চুলকাচ্ছে ক্রমাগত। মনে হচ্ছে কেউ নাকটা চুলকে দিলে তাকে অর্ধেক পৃথিবী দিয়ে দিতাম। আমার পাশে দৈত্য আকৃতির দুই যুবক। তাদের হাতে মোটা লাঠি। তারা লাঠি হাতে ক্রমাগত আমার চারপাশে ঘুরছে। এদের দেখে একটা গান মনে পড়ে গেল, “বিন্দু আমি তুমি আমায় ঘিরে......।” এমন সময় বাড়ীর কর্তা জাহাঙ্গীর আকন্দ ঢুকলেন। তিনি বিশেষ কৌশলে আমার চুলের কলি ধরে টান দিলেন। দাঁত মুখ খিঁচিয়ে বললেন, “বল, আমার মেয়ের সাথে তোর কি সম্পর্ক?” আমি ব্যথায় কুঁকড়ে গিয়ে কিছু বলতে চেষ্টা করলাম। কিন্তু মুখ দিয়ে শুধু ফ্যাসফ্যাস শব্দ হল। আমার চারপাশে ঘুরতে থাকা বলশালী যুবকের একজন বলল, “এই বদমাইশকে এত প্রশ্ন করার কিছু নেই। ওর সাহস দেখে আমি অবাক হই। আমাদের বাড়িতে চুরি করে ঢুকে আমার বোনের সাথে দেখা করার চেষ্টা করে! ও আমাদের চেনে না। ঘুঘু দেখেছ এবার ঘুঘুর ফাঁদ ও দেখবা।” জাহাঙ্গীর আকন্দ মুখ সূচালো করে বলল, “ এরে কি শাস্তি দেয়া যায়?” : বাবা, দুই ঘণ্টা...
Comments
Post a Comment